Free Tools Guides Combo Packages Single Tools Custom Package Registration Login
All Tools
Loading tools...
All 65 tools with prices & limits
  1. হোম
  2. ফ্রি টুলস
  3. Photo & Signature Resizer (Teletalk)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার

সরকারি চাকরির আবেদনের জন্য ছবি ৩০০x৩০০ পিক্সেল (১০০KB) আর স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল (৬০KB) এক ক্লিকে বানান। মোবাইল থেকেই, ফ্রি।

ফ্রি, রেজিস্ট্রেশন লাগে না আপনার ডিভাইসেই কাজ করে English
টুল লোড হচ্ছে…

কীভাবে ব্যবহার করবেন

  1. 1
    ছবি দিনসামনের দিকে তাকানো একটি পরিষ্কার ছবি বেছে নিন।
  2. 2
    স্বাক্ষরের ছবি দিনসাদা কাগজে কালো কলমে সই করে ছবি তুলুন, তারপর এখানে দিন।
  3. 3
    সাইজ দেখে নিনপ্রতিটির নিচে পিক্সেল আর KB দেখাবে।
  4. 4
    ডাউনলোড করুনদুটি JPG ফাইল ডাউনলোড করে আবেদন ফর্মে আপলোড করুন।

এই টুল দিয়ে কী করা যায়

টেলিটকের মাধ্যমে সরকারি চাকরির আবেদন করতে ছবি লাগে ৩০০x৩০০ পিক্সেল ও ১০০KB এর নিচে, আর স্বাক্ষর লাগে ৩০০x৮০ পিক্সেল ও ৬০KB এর নিচে। সাইজ একটু এদিক ওদিক হলেই আপলোড হয় না। এই টুলে মোবাইলে তোলা ছবি আর স্বাক্ষরের ছবি দিলেই ঠিক মাপে বানিয়ে দেয়।

স্বাক্ষরের চারপাশের ফাঁকা কাগজ টুল নিজেই কেটে ফেলে, তাই সই বড় ও পরিষ্কার দেখায়। ছবি কোথাও আপলোড হয় না, আপনার ফোন বা কম্পিউটারেই কাজ হয়।

টেলিটক আবেদনের ছবি ও স্বাক্ষরের মাপ

ফাইলমাপসর্বোচ্চ সাইজ
ছবি৩০০ x ৩০০ পিক্সেল১০০KB
স্বাক্ষর৩০০ x ৮০ পিক্সেল৬০KB

বেশিরভাগ সরকারি চাকরির সার্কুলারে এই মাপই চাওয়া হয়। আপনার সার্কুলারে আলাদা মাপ থাকলে ইমেজ রিসাইজার দিয়ে নিজের মাপ দিন।

ভালো ছবি ও স্বাক্ষরের টিপস

  • দিনের আলোতে সাদা বা হালকা রঙের দেয়ালের সামনে ছবি তুলুন।
  • স্বাক্ষর কালো বা গাঢ় নীল কলমে একটু বড় করে করুন।
  • স্বাক্ষর চওড়া হলে ৩০০x৮০ মাপে বেশি পরিষ্কার দেখায়।
  • শুধু স্বাক্ষর লাগলে স্বাক্ষর রিসাইজার ৩০০x৮০ পেজ ব্যবহার করুন।

সাধারণ প্রশ্ন

স্বাক্ষর ৩০০x৮০ কীভাবে করব?

স্বাক্ষরের ছবি এই টুলের Signature বক্সে দিন। টুল ফাঁকা অংশ কেটে ৩০০x৮০ সাদা ক্যানভাসে বসিয়ে ৬০KB এর নিচে সেভ করবে।

মোবাইল দিয়ে কি করা যাবে?

হ্যাঁ, মোবাইলের ক্রোম বা যেকোনো ব্রাউজারে কাজ করে, কোনো অ্যাপ লাগে না।

ছবির ব্যাকগ্রাউন্ড কি বদলাবে?

না। সাদা ব্যাকগ্রাউন্ড লাগলে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করুন।

এটা কি ফ্রি?

হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি, কোনো ওয়াটারমার্ক নেই।

আমার ফাইল কি আপনাদের সার্ভারে আপলোড হয়?

না। এই টুল আপনার ব্রাউজারেই কাজ করে, তাই ফাইল আপনার ফোন বা কম্পিউটারেই থাকে।

শেষ আপডেট: 11/2026 · বাংলাদেশ থেকে FaisalitebTools টিম · Read in English

প্রিমিয়াম টুল দরকার?

গ্রুপ বাই দামে প্রিমিয়াম টুল নিন। বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পেমেন্ট করুন, কয়েক মিনিটেই অ্যাক্সেস পাবেন।

সব প্রিমিয়াম টুল দেখুন